শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামগঞ্জে গ্রাম আদালতে ১০ টাকায় ফৌজদারি ২০ টাকায় দেওয়ানি মামলার সুযোগ

রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা হলরুমে দিনব্যাপী ১০ টাকায় ফৌজদারী ২০ টাকায় দেওয়ানী মামলার মাধ্যমে অধিকাংশ সমস্যা সমাধান করা হয় গ্রাম আদালতে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিবাদ মীমাংসিত করা যাবে। এনিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি হয়। প্রতিনিধি মনোনয়নে বাদী বিবাদী সমান সুযোগ পায়। পক্ষগণ নিজের কথা নিজেই বলতে পারবে এবং  আইনজীবীর দরকার হবে না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধের সম্ভাবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সুসস্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়।দারিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে, স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা ২০২৬ অনুষ্ঠানে এই সব কথা বলেন আয়োজকরা।

উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায়, ১৮ মে সোমবার দিনব্যাপী  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্প।

আরও পড়ুন

হামের ফ্রি আইসিইউ সেবার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ

এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু হোসেন,সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন এছাড়াও সামাজিক সংগঠন থেকে মাইন উদ্দিন রুবেল, ইমাম হোসেন স্বপনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১০ টি ইউনিয়নে দেওয়ানি ও ফৌজদারি মিলে সর্বমোট  ৯১১ টি মামলা দায়ের হয় ,এতে ৮৮৬ টি মামলার বিরোধ নিষ্পত্তি করা হয়।

ভোরের আকাশ/এনউব

দেওয়ানি মামলা

শেয়ার করুন: