শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জে স্বপ্নসারথি দলের প্রথম পর্ব সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

“স্বপ্ন ডানা মেলুক, বাল্যবিয়ে রুখুক / বাল্যবিয়ে রুখবো, সুন্দর আগামী গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর স্বপ্নসারথি দলের স্বপ্নসারথি কিশোরী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে প্রথম পর্ব সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীদের শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, জীবনদক্ষতা অর্জন এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীরা তাদের অভিজ্ঞতা, অর্জন, শেখার বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। তারা জানান, স্বপ্নসারথি কার্যক্রম তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে সহায়তা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদ এবং কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বকত চৌধুরী তুহিন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রহুল আমিন বলেন, “একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে কিশোরীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিয়ে, নারী নির্যাতন ও 

সামাজিক কুসংস্কার দূর করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্বপ্নসারথি কার্যক্রম কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিশেষ অতিথিরা বলেন, কিশোরীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বপ্নসারথি দলের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা, অভিজ্ঞতা বিনিময় এবং দলীয় কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করেন। এছাড়া কিশোরীদের অংশগ্রহণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরা হয়। 

আরও পড়ুন

শিবচরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির অফিসার রীমা আক্তার চৌধুরী। তিনি স্বপ্নসারথি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিশোরীদের শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও বাল্যবিয়ে প্রতিরোধে তাদের ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং স্বপ্নসারথি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম কিশোরীদের আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখবে। 

ভোরের আকাশ/ র.ই

সমাপনী অনুষ্ঠানহুল আমিন

শেয়ার করুন: