শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

গাইবান্ধায় গুটি বসন্তে রোগে শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাইবান্ধা সদর উপজেলার পক্স বা গুটি বসন্তে রোগে আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। 

এছাড়া এই রোগে তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের তিনজন আক্রান্ত হয়েছে। তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

সোমবার (৪ মে) রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইতিশ চন্দ্র দাসের বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউননিয়নের খোলাহাটি বোডঘর মধ্যপাড়া গ্রামে। 

তিনি ওই গ্রামের প্রাণবন্ধু চন্দ্র দাসের ছেলে। তিনি খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইতিশ চন্দ্র দাস গত মঙ্গলবার থেকে গুটি বসন্ত রোগে ভুগছিলেন। 

প্রতিবেশি গ্রামের এক কবিরাজের কাজে চিকিৎসা করছিলেন তিনি। গত রাত হঠাৎ অসুস্থ বেড়ে যায়।  পরে রাত ১ টার দিকে মারা যান।

নিহত ইতিশ চন্দ্র দাসের স্ত্রী অর্চনা রানী জানান, কয়েক দিন আগে তার গায়ে গুটি বসন্ত বা পক্স বের হয়।  

পরে এক কবিরাজের নিকট চিকিৎসা নিয়ে তিনি একটু সুস্থ হন। পরে তার স্বামী এই রোগে আক্রান্ত হয়। 

তিনি বলেন, গত বুধবার তার বড় ছেলে প্রিমল দাস ঢাকা থেকে বাড়িতে আসলে সেও বসন্ত রোগে আক্রান্ত হয়।  এই রোগে ছোট ছেলে অর্মীত দাস ( ৭) আক্রান্ত।

আরও পড়ুন

উখিয়ায় অটোরিকশা থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই শিক্ষক গুটি বসন্তে রোগে আক্রান্ত হয়েছে মারা গেছেন। 

বিষয়টি নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

ভোরের আকাশ/ র.ই

প্রিমল দাসমর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন: