শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই স্লোগান নিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপ–পুলিশ কমিশনার (উত্তর) সদর দপ্তর বরিশাল মেট্রোপলিটন পুলিশ সুশান্ত সরকার, পিপিএম সেবা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ সাহাবুদ্দিন সরদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

শুরুতে সকলের অংশগ্রহণে সম্মিলিতভাবে শপথ বাক্য পাঠ করা হয়। পরে যুব দিবসের আলোচনায় আগত অতিথিরা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে ১০১ জন যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ৮৮ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।

ভোরের আকাশ/জাআ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসআলোচনা সভাবরিশাল

শেয়ার করুন: