ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হলো ব্রাজিল চুড়ি!

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার যেন শেষ নেই। আর ব্রাহ্মণবাড়িয়ার কথা তো না বললেই নয়। বানানো হয়েছে ‘ব্রাজিল বাড়ি’।
পুরো বাড়িকে রং করে ব্রাজিলের পতাকার আদলে গড়ে তোলা হয়েছে। বানানো হয়েছে ৫ কিলোমিটারের কোরিয়ার পতাকা। দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদি আরবে যোগ দিয়ে এক ভক্ত বানিয়েছেন সৌদির ৫০০ ফুট পতাকা।
ফুটবল উন্মদনায় এবার যোগ হলো- "ব্রাজিল-চুড়ি"! ব্রাজিলের পতাকার মতো করে চুড়ি বানিয়ে বিক্রির কথা উল্লেখ করা হয়েছে।
'Mystrerious Flame' নামে একটি আইডি থেকে। বানানো চুড়ি পোস্ট দিয়ে বলা হয়েছে, ‘এগুলো ব্রাজিল ফ্যানদের জন্য। কেউ নিতে চাইলে ইনবক্স করুন।’
ওই পেইজের ওনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার নাহিদা আহমেদ জানান, তিনি নিজেও ব্রাজিল ভক্ত। মূলত ওনি নানা ধরণের উপহার বানিয়ে পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেন।
ফুটবল বিশ্বকাপ চলার কারনে ব্রাজিলের পতাকার আদলে বানিয়েছেন চুড়ি।
ভোরের আকাশ/ র.ই