শিরোনাম
মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত

খুলনার রূপসায় যুবককের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনার পূর্ব রূপসা থেকে মোঃ বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২)’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।

আরও পড়ুন

ফটিকছড়িতে কওমি ৭ দলের বৈঠক, চূড়ান্ত হয়নি ঐক্যের রূপরেখা

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে আমরা লাশের সংবাদ পাই। পুলিশ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। তার ঘাড়ের ডান পাশের কাঁধে দু’টি গুলি চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রূপসা থানার ওসি তদন্ত মোঃ আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার পূর্বের ইতিহাস ভাল না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করছি।

যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: