শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি সালথা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সমাবেশে মহিলা দলের নেত্রীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সালথায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

রায়পুরের স্থায়ী বাসিন্দা মাদক কারবারি দম্পতি ফরিদগঞ্জে আটক

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী সাবিহা আক্তার লুনা, সুবর্ণা আক্তার আছমা, ফারজানা ইয়াসমিন, জিয়াসমিন খান, সুমি বেগম, রুমা আক্তার, রোজিনা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: