শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি করে গল্প সাজালেন মা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

​চাঁদপুরে অভাবের তাড়নায় ৮ মাসের এক কন্যাসন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার পর অপহরণ বা চুরির নাটক সাজানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) বিকেলে শিশুর ক্রেতা থানায় এসে পুরো ঘটনা প্রকাশ করলে পুলিশের তদন্তে আসল সত্য বেরিয়ে আসে। ​অভিযুক্ত মায়ের নাম শিউলি বেগম। তিনি চাঁদপুর শহরের রঘুনাথপুর ভাঙ্গারপুল এলাকার লিটনের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মা শিউলি বেগম তার ৮ মাসের শিশুকন্যা লামিহাকে ৩০ হাজার টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন। এরপর তিনি চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় অচেতন হয়ে পড়ার ভান ধরে সন্তান অপহরণের একটি মিথ্যা গল্প প্রচার করেন।

​সে সময় তিনি দাবি করেছিলেন, শহরের দর্জিঘাট এলাকায় বাবার বাড়ি থেকে সন্তানকে নিয়ে অটোরিকশায় স্বামীর বাড়িতে ফেরার পথে মিশন রোড এলাকায় এক নারী তাকে অচেতন করে শিশু ও সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে অটোরিকশাচালক তাঁকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​তবে শনিবার বিকেলে শিশুটির ক্রেতা ইয়াসিন আক্তার ওরফে কামরুল থানায় এসে হাজির হলে সমস্ত নাটকীয়তা পরিষ্কার হয়। পুলিশ জানায়, শিশুটিকে কোনো অপহরণ বা চুরির ঘটনা ঘটেনি; বরং মা-বাবার সম্মতিতেই আদালতের মাধ্যমে করা অ্যাফিডেভিট বা হলফনামার মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়েছিল। ক্রেতা ইয়াসিন আক্তার ক্রয়ের সপক্ষে আইনি কাগজপত্রও পুলিশকে দেখান।

​শিশুর বাবা লিটনের দাবি, তার স্ত্রী তাকে না জানিয়েই সন্তানকে বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে মা শিউলি বেগমের দাবি, তাঁর স্বামী গত দুই মাস ধরে কর্মহীন। সংসারে তীব্র অনটন চলছে এবং সন্তানকে দুধ কেনার মতো অর্থও তাঁদের হাতে ছিল না। বাধ্য হয়েই তিনি এই পথ বেছে নেন।

আরও পড়ুন

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

​শিউলির মা জানান, চরম দারিদ্র্যের কারণেই মূলত এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে শিশুটিকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।

​এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মা-বাবার সম্মতিতেই শিশুটিকে ওই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছিল। বর্তমানে শিশুটি ক্রেতা দম্পতির জিম্মায় নিরাপদে রয়েছে। যেহেতু বিষয়টি পারিবারিক এবং আদালতের অ্যাফিডেভিটসংক্রান্ত, তাই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম

সন্তান বিক্রি,​চাঁদপুর

শেয়ার করুন: