শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় গণমাধ্যমে জেন্ডারভিত্তিক উপস্থাপন বিষয়ক কর্মশালা সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধায় গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় সংবাদ পরিবেশনে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তিমূলক ভাষার ব্যবহার, স্টেরিওটাইপ পরিহার, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য উপস্থাপন এবং সংবেদনশীল বিষয়ে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিংয়ের কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)  অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগের অঙ্গীকার করেন।

এর আগে, গত রোববার শহরের সার্কুলার রোডের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে দুইদিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)'র উদ্যোগে, অ্যাকশনএইড বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু ইন্ড চাইল্ড ম্যারেজ প্রোজেক্ট (ফেইজ টু)’র অংশ হিসেবে সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এবং সম্ভাবনা প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আশীষ কুমার রায়ের সঞ্চালনায় দুইদিনব্যাপী এ কর্মশালার সেশন পরিচালনা করেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এ জেড এম মৌসুম ইসলাম এবং ফেলো নাওশীন তাবাসুম।

এছাড়াও অন্যান্যের মধ্যে গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা, ইউএনএফপিএ’র গাইবান্ধার ফিল্ড অফিসার ডা. শাহীন আখতার এবং এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার, চাইল্ড প্রোটেকশন ও সেফগার্ডিং সমন্বয়কারী উম্মে কুলসুম ইলা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

গণমাধ্যমগাইবান্ধাকর্মশালা সম্পন্ন

শেয়ার করুন: