শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলা-৪ আসনকে শান্তির জনপদে গড়ে তুলব: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “গত ১৬ বছরে চরফ্যাশন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। বিএনপির শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাককেও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই জনপদকে শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত করব।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন উপজেলা সদর রোডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তারা প্রচার করেছিল, আওয়ামী লীগ না থাকলে বিএনপি নেতাকর্মীদের হাতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাতে একজন আওয়ামী লীগ নেতাকর্মীও নিহত হয়নি। বরং আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন— প্রতিশোধ নয়, বিচার হবে আইনের মাধ্যমে।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তবে এই অঞ্চলে নদীভাঙন রোধ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং চরফ্যাশন-মনপুরার 
মান উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করব।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে ভোলা ও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে চরফ্যাশনের ২১টি ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে হাজার হাজার মানুষ গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/জাআ

চরফ্যাশনভোলানুরুল ইসলাম নয়ন

শেয়ার করুন: