শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নজরুলজয়ন্তীতে বগুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বগুড়ায় নজরুলজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার (২৫ মে) বিকেল ৪টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“মানুষের চেয়ে বড় কিছু নাই ‘নহে কিছু মহিয়ান্’” শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ ও ঋদ্ধ সৃজন। সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায় এবং কবি বখতিয়ার শামীম।

আরও পড়ুন

কোরবানির আনন্দ যেখানে কল্পনাহীন

এ সময় অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন জাতীয় কবির নাতনী ও কবিপুত্র কাজী সব্যসাচী-র কন্যা খিলখিল কাজী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।

ভোরের আকাশ/এনউব

আলোচনা সভা ও সাংস্কৃতিক

শেয়ার করুন: