শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর রেলওয়ে থানা

যুগের পর যুগ অবহেলায় বন্দি, নেই যাতায়াতের ব্যবস্থা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ব্রিটিশ আমল থেকে যুগের পর যুগ ধরে অবহেলার শিকার হয়ে দিনাজপুর রেলওয়ে থানা একটি বন্দি অবস্থার মধ্যে রয়েছে। অফিসের অভ্যন্তরে পুলিশ ভ্যান, মোটরসাইকেলসহ কোনও সুষ্ঠু যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে অতি কষ্টে দায়িত্ব পালন করতে হচ্ছে।

দিনাজপুর রেলওয়ে থানার সীমানা পার্বতীপুর আউটার থেকে পঞ্চগড়, আবার রাধিকাপুর থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রায় ১৫০কিলোমিটার এলাকায় ডিউটি করতে হয় তাদের। দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেয়াতেও করুণ দশায় পড়তে হয় পুলিশ সদস্যদের। রেল যাত্রী সম্পর্কিত বিভিন্ন সমস্যায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় জিআরপি পুলিশ সদস্যদের। দিনাজপুর ষষ্ঠী তলার মোড় থেকে রেললাইনের ধার দিয়ে কাদা পানি পাথরের উপর দিয়েই যাতায়াত করতে হয় জিআরপি পুলিশ সদস্যদের শুধু কি তাই কোন প্রকার রাস্তা না থাকার বিষয়ে জনসাধারণ না জানায় বিভিন্ন সময় বিতর্কের মধ্য পড়তে হয় পুলিশ সদস্যদের।

দিনাজপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান এই বিষয়ে বলেন, আমাদের থানার যে পরিকাঠামো এবং যাতায়াত ব্যবস্থার অভাব, তা দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। থানার গাড়ি চলাচলের কোনও ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় কাজ করতে যথেষ্ট সমস্যা হয়।

তিনি আরও জানান, থানায় যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, দিনাজপুর রেলওয়ে থানার আধুনিকীকরণ, পার্কিং এবং সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার ব্যবস্থা করা হলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে কার্যকারিতা বাড়বে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

উল্লেখ্য, দিনাজপুর রেলওয়ে থানা যুগের পর যুগ ধরে এই সংকটের মধ্যে রয়েছে। তবে এই সমস্যার সমাধানে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন থানার পুলিশ কর্মকর্তারা। এই সমস্যা দূরীকরণে স্থানীয় জনগণ বাংলাদেশ রেলওয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

দিনাজপুররেলওয়ে থানা

শেয়ার করুন: