শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নীলফামারী প্রেসক্লাব নির্বাচন: বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, জমে উঠছে নির্বাচন ঘিরে উত্তাপ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারী প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। গত ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত স্মারক নং: প্রেঃ নিঃ বো/২০২৬/১২ অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে সাংবাদিক মহলে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য আরও বেড়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান রাব্বী প্রধান ও এ.বি.এম মঞ্জুরুল আলম সিয়াম দুজনই সাংবাদিক মহলে সুপরিচিত ও সক্রিয় ব্যক্তিত্ব হওয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এ পদে শীষ রহমান, আতিয়ার রহমান বাড্ডা, ভূবন রায় নিখিল, মোহাম্মদ হামিদুল্লাহ সরকার, আনোয়ারুল আলম প্রধান, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ এবং নূর আলম সিদ্দিকী দুলাল এই সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিজ্ঞতা ও কর্মতৎপরতার দিক থেকে প্রত্যেকেই শক্ত অবস্থানে থাকায় এই পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন ও নুর আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। সংগঠনের মূল প্রশাসনিক দায়িত্বের এই পদকে ঘিরেও চলছে ব্যাপক আলোচনা ও হিসাব-নিকাশ।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষ বিশ্বাস, বিজয় চন্দ্র চক্রবর্তী কাজল, আব্দুর রশিদ শাহ্ এবং নাসির উদ্দিন শাহ্। চার প্রার্থীর এই লড়াইয়ে ভোটারদের সমর্থন কাদের দিকে ঝুঁকে পড়ে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। অর্থ সম্পাদক পদে এম. আবুল হোসেন শাহ্ ও তৈয়ব আলী সরকার প্রার্থী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে রয়েছেন একরামুল হক লাবু ও এম.আর চৌধুরী রাজু দুইজনই সংগঠনিক দক্ষতায় পরিচিত মুখ।

তথ্য প্রযুক্তি, গবেষণা ও সমাজকল্যাণ সম্পাদক পদে আরিফুল ইসলাম একক প্রার্থী হিসেবে রয়েছেন, যা তাকে এই পদে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাঈম শাহ ও মো. ওয়ালী মাহমুদ সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাহিত্য-সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে আব্দুল বারী একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। অন্যদিকে ক্রীড়া সম্পাদক পদে আজহারুল ইসলাম রাজা ও মোশারোফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনের প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে। প্রার্থীরা হলেন—কাজী মাহবুবুল হক দোদুল, মীর মাহমুদুল হাসান আস্তাক, মোস্তফা আবিদ, বি.এম খাজা নেওয়াজ, এম. সিদ্দিক কাজল, নুরে আলম বাবু, ময়নুল হক, মো. সাদেকুর রহমান শাহ স্কলার, বাপ্পী রহমান, মুশফিকুর রহমান সৈতক, মামুনুর রশিদ মিঠু, আলী সাদ্দাম, আতোয়ার রহমান এবং সাগর আলী।

নির্বাচনী বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম স্বাক্ষরিত এ তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। প্রেসক্লাব প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে চলছে মতবিনিময়, সমর্থন আদায় এবং নির্বাচনী কৌশল নির্ধারণের ব্যস্ততা।

সাংবাদিক মহলের অনেকেই মনে করছেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে যোগ্য ও দক্ষ নেতৃত্ব সামনে আসবে, যা নীলফামারীর গণমাধ্যমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/এনউব

প্রেসক্লাব

শেয়ার করুন: