শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে নানী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে রাজিব (১১) নামের এক শিক্ষার্থী । (১৭ আগস্ট) উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামের নানি বাড়ি থেকে গোয়ালের চর  ইউনিয়নের সভার চর জসিবাড়ী মাদরাসায়  যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী নিখোঁজ রাজিব গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর গ্রামের ইয়াকুবের পুত্র। নিখোঁজের ঘটনায় ইসলামপুর থানার শুক্রবার (২১ আগস্ট) সাধারণ ডায়েরি করা হয়েছে।

একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মা এখন পাগল প্রায়।  নিখোঁজ ছাত্র রাজিবের বাবা ইয়াকুব জানিয়েছেন, গত সোমবার (১৭ আগস্ট) বেলা এগারো টার দিকে চিনার চর নানী বাড়ি থেকে পায়ে হেঁটে মাদ্রাসার আসার পথে হারিয়ে যায়।

আরও পড়ুন

শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না : তথ্যমন্ত্রী

এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। রাজিব বিগত  এক বছর থেকে ওই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, থানায় সাধারণ ডায়েরী করার পর নিখোঁজের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশের টিম কাজ করেছেন।

ভোরের আকাশ/ইউএম

শিক্ষার্থীজামালপুরনিখোঁজ

শেয়ার করুন: