শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নয়াসাংগুন এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বাড়ির পাশের একটি জলাশয়ে আকাশ মেঘলা আবহাওয়ার মধ্যে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

প্রতিরক্ষা খাতে খরচ কমাচ্ছেন স্টারমার

নিহত যুবক নয়াসাংগুন গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে হাবিবুর রহমান (২২)। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মো. ফারুক মিয়া সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সময়ে বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হচ্ছে। সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেন। বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করা বা এদিক-সেদিক ছোটাছুটি করা বিপজ্জনক। তাই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভোরের আকাশ/এম

কাপাসিয়া

শেয়ার করুন: