শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ বিষয়ে কাপ্তাইয়ে মতবিনিময় সভা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের যৌথ উদ্যোগে পরিচালিত কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের টং ইকো রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীস্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। অবহিতকরণ সভার শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। এ সময় হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যাও বক্তব্য প্রদান করেন।

সভায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি উপজেলা ও রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তব্যে সাংবাদিকেরা প্রকল্পটিকে আরো জনকল্যাণমূখী করে তুলতে বিষয়ে তুলে ধরেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জেন্ডার সমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সরকারি টিকাদান কর্মসূচিতে সহায়তাসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মতবিনিময় সভায় অতিথিরা এসব কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ভোরের আকাশ/এসএইচ

মতবিনিময় সভারাঙামাটি

শেয়ার করুন: