শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের মহেশপুরে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধার হয়েছে।  রোববার (২৪ নভেম্বর) রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক।

নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের। পরীক্ষা–নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, এটি একটি অ্যালবিনো মনোকলড কোবরা বা অ্যালবিনো গোখরা।সাধারণ গোখরার গায়ের রঙ কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি। তাই সাপটির রঙ স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায়।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে অত্যন্ত বিষাক্ত।গোখরার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা।কারণ, সাপের স্নায়ুতন্ত্র মৃত্যুর পরও কিছু সময় সক্রিয় থাকতে পারে।

এ বিষয়ে কথা বলতে ঝিনাইদহ কোটচাঁদপুর রেঞ্জের ফরেস্টার শফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায় নাই।

তবে খুলনা বিভাগীয় (যশোর জোন) বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, স্থানীয় বন বিভাগকে অবহিত করে লিখিত দিয়ে তারা নিয়ে সংরক্ষণ করা যেতে পারে।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

সাপঝিনাইদহউদ্ধার

শেয়ার করুন: