শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক  মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহ্বান জানিয়ে আজ সকালে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর  শহরের টাউন ক্লাব রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন পিরোজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ।

অংশগ্রহণকারীরা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে পিরোজপুর জেলায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। তাঁর আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে জেলার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা ফিরে পেয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ তাঁর বদলির আদেশে জেলার মানুষ উদ্বিগ্ন। তাঁরা সরকারের কাছে দাবি জানান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবেই বহাল রাখা হোক।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

ভোরের আকাশ/মো.আ.

পিরোজপুরজেলা প্রশাসক (ডিসি)মানববন্ধন

শেয়ার করুন: