শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় এক নারীকে কুপিয়ে হত্যার পর নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন-নজরুল ইসলাম (৪৭) ও রেখা বেগম (৩০)। তারা দুজনই আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নজরুল ইসলামের সঙ্গে রেখা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার দুপুরে রেখা বেগম নজরুলের বাসায় আসেন। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে ক্ষুব্ধ হয়ে নজরুল ধারালো অস্ত্র দিয়ে রেখাকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ওই বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় নজরুলের পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে দোতলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

খুলনার রূপসায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নজরুল ও রেখার মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/এসএইচ

আশুলিয়া

শেয়ার করুন: