শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

ডেঙ্গু ঠেকাতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে জয়পুরহাটে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর জেলা কালেক্টরেট চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ আকরাম

কর্মসূচিতে জয়পুরহাট পৌরসভা, বিডি ক্লিন, বিএনসিসি ও রোভার স্কাউটসের স্বেচ্ছাসেবক দল অংশ নেয়।

এ সময় জেলা প্রশাসন কার্যালয় ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম তিন মাসব্যাপী চলবে।

ভোরের আকাশ/জেআ

জয়পুরহাটপ্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: