শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র কিনলেন বুলবুল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র কিনেছেন আশরাফুল ইসলাম বুলবুল।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে এ মনোনয়ন পত্র বিতরণ করা হয়।

এসময় জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা.তারিক মেহের রনি সহ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আশরাফুল ইসলাম বুলবুল শহরের স্বনামধন্য হযরত শাহজালাল (র:) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও দীর্ঘদিন যাবত তিনি জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাথে নিজেকে যুক্ত করে তার কার্যক্রম পরিচালনা করছেন। হাসপাতালের সেবাদানের মাধ্যমে জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত জুড়েই তার সুনাম কুড়িয়ে নিচ্ছেন। জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যেকোন বিপদ আপদে সবার আগে তাকে পাশে পাওয়া যায় বলে।জানিয়েছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম বুলবুল বলেন, আমি এর আগেও দায়িত্ব পালন করেছি৷ আবারও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র গ্রহণ করলাম। তবে এই নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চলছে। বিগত ৬ বছর কোন নির্বাচন ছাড়াই কমিটি হয়েছে। ৫ আগষ্ট পরবর্তী সময়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সুন্দর একটি কমিটি আপনাদের উপহার দিবো আমরা। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আগামী ৪ অক্টোবর নির্বাচনের আয়োজন চলছে। আজ থেকেই মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১৮ তারিখ এর শেষ সময়। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সমিতির সদস্যদের দৌড়ঝাঁপ বৃদ্ধি পেয়েছে। বইছে নির্বাচনী হাওয়া। যিনি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সদস্যদের সুখে দু:খে পাশে ছিলেন তাকেই এবার কমিটিতে বেছে নিবেন ভোটাররা।

ভোরের আকাশ/জাআ

সাধারণ সম্পাদকজামালপুর

শেয়ার করুন: