শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ড. রাজিব দত্ত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ড. রাজিব দত্ত
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ড. রাজিব দত্ত

উচ্চশিক্ষা ও গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফাইন্যান্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ড. রাজিব দত্ত। 

বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে তিনি ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করেছেন।

বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যকারিতায় করপোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসনের ভূমিকা নিয়ে পরিচালিত গবেষণার স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর গবেষণার অভিসন্দর্ভের শিরোনাম ‘ইমপ্যাক্ট অব করপোরেট গভর্ন্যান্স প্র্যাকটিসেস অন দ্য পারফরম্যান্স অব কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ’। গবেষণাটি তত্ত্বাবধান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. রঞ্জিত কুমার চৌধুরী।

গবেষণায় বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন চর্চা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সামগ্রিক কার্যসম্পাদনের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনার ক্ষেত্রে করপোরেট গভর্ন্যান্সের প্রভাব তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে নীতিগত ও প্রাতিষ্ঠানিক করণীয় নির্ধারণেও গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ গবেষণার ফলাফল ব্যাংকিং খাতের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট পরিচালনা পর্ষদ এবং উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে। বিশেষ করে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন আরও জোরদার করা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে গবেষণাটির তাৎপর্য রয়েছে।

ড. রাজিব দত্তের এ অর্জন তাঁর দীর্ঘদিনের একাডেমিক প্রচেষ্টা, গবেষণার প্রতি আগ্রহ ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তাঁর এ সাফল্য প্রিমিয়ার ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম ও উচ্চশিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে ড. রাজিব দত্তের পিএইচডি ডিগ্রি অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ড. রাজিব দত্তের হাতে অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: