শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় দেশীয় অস্ত্র-মাদক জব্দ, নারীসহ গ্রেফতার ২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মাদক ব্যবসায়ী মো. সুরুজ মিয়ার বাড়ি থেকে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করে ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ করা হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে ভালুকা মডেল থানা পুলিশ গত শুক্রবার (২০ জুন) রাতে ওই গ্রেফতার ও দেশী অস্ত্র ও মাদক জব্দ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুরুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৮) ও মুক্তাগাছার হান্নান মিয়ার ছেলে আবু রায়হান (২৭)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার বাড়িতে মাদক বেচাকেনার সংবাদে গত শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। ওই সময় পুলিশ তার বসতঘর থেকে ১০১পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও ৫টি মোবাইল জব্দ করে পুলিশ।

তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরুজ মিয়া পালিয়ে যায়। ওই ঘটনায় ভালুকা মডেল থানার পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন। মামলায় সুরুজ মিয়াসহ তিনজনকে আসামি করা হয়েছে।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মাদক ব্যবসায়ী সুরুজ মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এসএইচ

দেশীয় অস্ত্রভালুকামাদক জব্দগ্রেফতার

শেয়ার করুন: