শিরোনাম
টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশআ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবেটেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশআ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পেট্রোল পাম্পের সামনে সোরমান রেজা (৪০) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকার ওই পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহতের ভাই হালিম রেজা জানান, সোরমান ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, বিষয়টি জানা যায়নি। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন

পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

ভোরের আকাশ/এনএস

কুপিয়ে হত্যা

শেয়ার করুন: