কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ডবলু সাধারন সম্পাদক বুলবুল

যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আমার দেশ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু সভাপতি ও হারুনার রশীদ বুলবুল (দৈনিক বাংলা) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৪ নভেম্বার (২০২৬) নির্বাচন কমিশনার তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন।
গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ নাজমুল হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান।
তফশীল অনুযায়ী ২৮ অক্টোবর হতে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ৩ নভেম্বর মনেনয়ন প্রত্যাহার এবং ৪ নভেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই ৩টি পদে আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এছাড়া সভাপতি, সহসভাপতি, সাধারন সম্পাদকসহ ১৫টি পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ৪ নভেম্বর তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
ভোরের আকাশ/ এনউব