শিরোনাম
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

দেশে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনে নতুন মাইলফলক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশেই স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনের সক্ষমতা বাড়াতে নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মাধ্যমে স্মার্টফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন বাংলাদেশেই সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি আমদানি করা যন্ত্রাংশ ও ইলেকট্রনিক উপাদানের ওপর নির্ভরতা কমানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।

স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করে। প্রতিষ্ঠানটির স্থানীয় উৎপাদন সক্ষমতা ও রপ্তানির সম্ভাবনা যাচাই করতে সম্প্রতি কারখানাটি পরিদর্শন করেছে সিঙ্গাপুরের নানিয়াং বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চার সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন কীভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি করতে পারে, তা নিয়েও কাজ করছে দলটি।

নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্প্যান ক্যাপস্টোন কর্মসূচির আওতায় পরিচালিত নয় মাসের প্রকল্প ‘প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড’-এর অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানির বাজার গড়ে তোলার ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এ বিষয়ে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ সফরের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির উৎপাদনপ্রক্রিয়া ও স্থানীয় বাজার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, ‘এই কারখানা চালুর সময় আমরা বলেছিলাম, বাংলাদেশেই বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি সম্ভব। নতুন এসএমটি লাইন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা শুধু ফোন সংযোজন করছি না, ফোন তৈরি করছি। আমাদের পরবর্তী লক্ষ্য রপ্তানি। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে “মেড ইন বাংলাদেশ” স্মার্টফোন পৌঁছে দিতে চাই।’

নানিয়াংয়ের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গ্লেন লিম বলেন, কারখানা পরিদর্শন ও স্থানীয় বাজার পর্যবেক্ষণের মাধ্যমে দলের সদস্যরা স্মার্টফোন শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

আরও পড়ুন

ক্যান্ডিপ্রেমীদের জন্য বিশেষ দিন আজ

তিনি বলেন, ‘আমাদের কারখানা পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় স্মার্ট হাইটেকের সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ১৫০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি চালু করে স্মার্ট হাইটেক। প্রতিষ্ঠানটির উৎপাদিত প্রথম অনার স্মার্টফোন ছিল অনার এক্স৬সি। ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বাজারে আসা ফোনটির মাধ্যমে দেশে স্মার্টফোন উৎপাদনের নতুন যাত্রা শুরু হয়।

ভোরের আকাশ/জেআ

স্মার্টফোন

শেয়ার করুন: