আহত জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি উপহার সামগ্রী বিতরণ
বাগেরহাটের চিতলমারী উপজেলার আহত জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, এই উপহার সামগ্রী আহত জুলাই যোদ্ধাদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা রুমান হুসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী গ্রহণ করেন, উপজেলা চরচিংগড়ী গ্রামে মৃতঃ মোঃ জলিল শেখ এর ছেলে মোঃ হারুন।
এছাড়া এই তালিকায় রয়েছেন উপজেলা বটতলা গ্রামে আঃ রব ভুঁইয়া ছেলে মোঃবেলাল হোসেন, চরকচুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে মোঃ আরিফুল ইসলাম, শিবপুর গ্রামের মোঃ রেফাজুল শেখ এর ছেলে তুহিন শেখ, হারিয়ারঘোপ গ্রামের বিল্লাল মল্লিক এর ছেলে মোঃ আহসান হোসেন।
ভোরের আকাশ/এসএইচ