শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবে নিহত ২, নিখোঁজ ২

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা আট মাঝিমাল্লার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জেলে হলেন—কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ ও মেহেরিয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

নিখোঁজ দুই জেলে হলেন—জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ ও খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারটির মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।

আরও পড়ুন

ধামইরহাটে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে আশপাশে থাকা অন্য মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। পরে তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। এছাড়া সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

এখনও নিখোঁজ রয়েছেন মহিবুল্লাহ ও নুরুল আলম। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান বলেন, বিষয়টি জানা গেছে। নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: