শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে ছাত্র ও যুবসমাজের অংশগ্রহণে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হলেও, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের সহায়তায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে পরাজিত ঘোষণা করা হয়। 

তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতার বদলে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভোটগ্রহণের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতিপ্রদর্শন ও জালিয়াতির ঘটনাও ঘটেছে।

বক্তারা আরও বলেন, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবির ভিত্তিতেই তাঁরা মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা এবং নির্বাচনের ফলাফল বাতিলের আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। নির্বাচনের ফলাফল বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণার আবেদন করা হয়। মামলাটি দাখিল করেন তাঁর আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

মানববন্ধনে বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান, এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ও মেহেদী, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল ও হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: