শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানে বিপ্লব ও সুধীর নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। মৃত বিপ্লব (২৭) রংপুরের মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী গ্রামের বাবলু কুজুর ছেলে ও সুধীর (৪৫) একই উপজেলার বলদিবাথান গ্রামের মৃত ভূবন দালালের ছেলে।

তারা কয়েক বছর ধরে ধামরাইয়ের ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পেশায় তারা কুইচা শিকারী ছিলেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, বিপ্লব ও সুধীর গত বুধবার (৬ আগস্ট) রাতে নিজ বাড়িতেই অতিরিক্ত মদ্যপান করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন।

কোথাও চিকিৎসা না করে বাড়িতেই প্রাথমিকভাবে ওষুধ সেবন করান স্বজনরা। পরে আজ শুক্রবার ভোরে তারা দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য  তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটকে দেয় এলাকাবাসী।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভোরের আকাশ/মো. আ.

মদপানঢাকামৃত্যুপুলিশ

শেয়ার করুন: