শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেশবপুরে খালেদা জিয়ার ‘জানের সাদকায়’ এতিমখানা-মাদ্রাসায় ছাগল দান

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় জানের সাদকা হিসাবে যশোরের কেশবপুরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ‘জানের সাদকা’ হিসেবে ছাগল দান করেছেন তিনি।

দিনব্যাপী উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, কেশবপুর এতিমখানা, বগা শাহকারিযা এতিমখানা মাদ্রাসাসহ গৌরীঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর, মঙ্গলকোট, মজিদপুর, বিদ্যানন্দকাটি, ত্রিমোহিনী, সফলাকাটি ও কেশবপুর সদর ইউনিয়ন, পৌরসভাসহ  বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসায় এসব ছাগল পৌঁছে দেওয়া হয়।

ছাগল বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়।

আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমি ব্যক্তিগতভাবে এই দান সম্পন্ন করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়—এ বিশ্বাস থেকেই জানের সাদকা হিসেবে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি।

ভোরের আকাশ/এসএইচ

খালেদা জিয়াকেশবপুর

শেয়ার করুন: