শ্রীপুরে দূর্গা পূজা উপলক্ষে শাড়ী ও চাল বিতরণ

গাজীপুরের শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শাড়ী ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৩অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন সহ পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক গন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা বাচ্চু বলেন, উৎসব নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। সরকার নিরাপত্তা দিবে।আমরাও পাশে থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবো।পুলিশ, আনসার,গ্রাম পুলিশ ও প্রশসনের লোকজন থাকবে।নিরাপদ আনন্দের সাথে উৎসব হবে।আপনাদের আনন্দের ভাগীদার আমরাও হবো।
অনুষ্ঠান শেষে উপজেলার ৬৫ টি পূজামণ্ডপে প্রত্যেকটিতে তিনটি ও ৬ শ কেজি চাল প্রদান করা হয়।
ভোরের আকাশ/ এনউব