শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ছাত্রলীগ নেতা দীপ পান্ডে আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশীদের ব্যক্তিগত সহকারী (পিএস) দীপ পান্ডেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৯ নভেম্বর) রাতে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীপ পান্ডে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দীপ পান্ডে খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায়।

নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দীপ পান্ডে খুলনায় আসন্ন ১৩ নভেম্বর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ফরাজিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

ওসি তৈমুর ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত দীপ পান্ডে খুলনায় বেশ কিছু সময় ধরে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

তিনি আরও জানান, দীপ পান্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার ১০ নভেম্বর সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ্য, দীপ পান্ডে দীর্ঘদিন ধরে খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও তিনি গোপনে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভোরের আকাশ/জাআ

ছাত্রলীগ নেতাখুলনাআটক

শেয়ার করুন: