শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিইউতে যুক্ত হলো আরও ১০ বেড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

হৃদরোগে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের উন্নত ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ আরও ১০টি নতুন বেড সংযোজন করা হয়েছে। এর ফলে হাসপাতালটির সিসিইউতে মোট বেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০টিতে।

সোমবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুল হক আনুষ্ঠানিকভাবে নতুন ১০টি সিসিইউ বেডের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফুন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের ডা. কবির আহমদ ও ডা. শাহজাহান নাজির, কার্ডিওলজি বিভাগের ডা. লিয়াকত হোসেন তপন, ডা. জি. এম. সেলিম, ডা. ইমরান হোসাইনসহ মেডিসিন ও সিসিইউ বিভাগের মেডিকেল অফিসাররা।

আরও পড়ুন

নতুন কুঁড়ি বালক-বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ১০টি বেড চালুর ফলে হৃদরোগে আক্রান্ত মুমূর্ষ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা প্রদান আরও সহজ হবে।পাশাপাশি কক্সবাজার জেলা সদর হাসপাতালের কার্ডিয়াক চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন বেড সংযোজনের মাধ্যমে রোগীদের সেবার মান আরও উন্নত হবে এবং ভবিষ্যতে চিকিৎসাসেবার পরিধি আরও সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

হাসপাতাল

শেয়ার করুন: