শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

মো. আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব।

সভায় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক স্মরণীয় অধ্যায়। তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। উপজেলা প্রশাসন অতীতেও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভোরের আকাশ/মো.আ.

মহান বিজয় দিবসচট্টগ্রাম

শেয়ার করুন: