শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

বুধবার (২৫ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, রণভেরী টিমের উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায় নিয়োাজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর।

ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। স্মারকলিপিতে অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক বলেন, বুধবার স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

এছাড়া ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে। এরপরও দাবি আদায় না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

চাঁপাইনবাবগঞ্জ

শেয়ার করুন: