গাইবান্ধায় নবনির্মিত ৪ তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌর শহরের সবুজ পাড়ায় ১টি সহ সারা দেশে মোট ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ৩টি নবনির্মিত মাতৃসদনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভবনগুলোর অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়ারী উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুবক্রীড়া মন্ত্রলয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী।
এছাড়াও জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুনবী টিটুল ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ