শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে রিসোর্টে ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ১৪, দুই লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের রাস রিসোর্টে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনৈতিক কাজের জন্য দুই লাখ টাকা জরিমানা করেছে। এ সময় পুলিশ ওই রিসোর্টে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে আটক করেছে ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথ ভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গত ২২ সেপ্টেম্বর রাস রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে ঘটনায় একটি মামলা হয়। সেই ধারাবাহিকতায় মামলাটি তদন্ত করতে আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমান আদালতও অভিযান চালিয়েছে। অভিযানের সময় অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুইজন নারীকে পাওয়া গেছে। এসময় দুইজন পুরুষ অভিযান টের পেয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। অনৈতিক কার্যক্রমের সাথে রিসোর্টটি জড়িত তাই ১৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গণধর্ষণের মামলায় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানান।

ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম জানান, বাংলাদেশ হোটেল রেস্তোরা-২০২৪ এর আইন মোতাবেক রাস রিসোর্টকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। হোটেল রেস্তোরার আইন অনুযায়ী ওই রিসোর্টির কোন নিবন্ধন ছিল না। রিসোর্টের কার্যক্রম সাময়ীক বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সোমবার রাতে স্যুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে এক নারীকে শ্রীপুরের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়। এমন অভিযোগে নাছির, বাবরসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। পরের দিন বিকেলে অভিযুক্তরা ওই নারীকে তার ব্যবহৃত ২লাখ ৪০হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেন।

ভোরের আকাশ/এসএইচ

রিসোর্টগাজীপুরজরিমানা

শেয়ার করুন: