শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

‘শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান’

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান’
‘শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান’

পোশাক শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

তিনি বলেন, বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকদের আর্থিক স্বস্তি ব্যাহত হবে। তাঁদের বাড়তি আয়ের সুফল নিশ্চিত করতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা।

এ সময় এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার কিছুটা সুযোগ তৈরি হয়েছে। 

কিন্তু বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়ানো হলে শ্রমিকদের সেই বাড়তি আয়ের বড় অংশই ভাড়ার পেছনে চলে যাবে। এতে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল তাঁরা পাবেন না। তাই শ্রমিকদের আর্থিক স্বস্তির কথা বিবেচনা করে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রীপুর একটি শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার সঙ্গে শ্রমিক, বাড়ির মালিক, ব্যবসায়ীসহ অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হলে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়ির মালিকেরা। 

এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: