হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপজেলার শতাধিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের হাতে জন্য ব্যাট, বল, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/ইউএম