শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে প্রতিবন্ধী কৃষকের শতাধিক লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি ঝিনাইদহ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোকুলনগর উত্তরপাড়া এলাকার একটি কৃষিজমিতে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক আলমগীর হোসেন।

ভুক্তভোগী কৃষক জানান, প্রায় দুই মাস আগে তিনি এক বিঘা জমিতে শতাধিক লাউ গাছ রোপণ করেন। এক মাসের মাথায় গাছে লাউ ধরতে শুরু করে। গত কয়েক সপ্তাহে তিনি প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছিলেন। কিন্তু বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় সব লাউ গাছ কেটে দেয়।

সকালে ক্ষেতে গিয়ে গাছগুলোর এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন আলমগীর। এক হাত অচল হওয়ায় কৃষিকাজই তার পরিবারের প্রধান আয়ের উৎস। হঠাৎ এমন ক্ষতিতে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষক আলমগীর হোসেন বলেন, "ক্ষেতে কয়েকশ লাউ ছিল। সব গাছে ফল ধরেছিল। কয়েক সপ্তাহেই প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। কারা শত্রুতা করে সব গাছ কেটে দিয়েছে জানি না। আমার একটি হাত অচল। এখন সংসার চালাব কীভাবে? আমি এ ঘটনার বিচার চাই।"

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ হেলাল বলেন, "একজন কৃষকের ফসল নষ্ট করা অত্যন্ত অমানবিক কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।"

আরও পড়ুন

শতবর্ষের ঐতিহ্য ধরে গাজীপুরে শুরু রথযাত্রা ও রথ মেলা

ঘটনার খবর পেয়ে শৈলকূপা থানার তমালতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তমালতলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামিনুর রহমান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।"

ভোরের আকাশ/জেআ

লাউ গাছঝিনাইদহ

শেয়ার করুন: