শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শতবর্ষের ঐতিহ্য ধরে গাজীপুরে শুরু রথযাত্রা ও রথ মেলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভাওয়াল রাজাদের প্রবর্তিত গাজীপুরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক এ উৎসবকে ঘিরে সকাল থেকেই গাজীপুর শহরে ছিল উৎসবের আমেজ।

রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রথখোলা ও আশপাশের এলাকা।

গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা ও রথ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, সাইফুল ইসলাম টুটুল, বাপ্পি দেসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

উদ্বোধনের পর ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মীয় এ আয়োজনে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথ টেনে শান্তি, সম্প্রীতি ও সবার কল্যাণ কামনা করেন।

আরও পড়ুন

বিরামপুরে ৫৮ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

রথ মেলাকে কেন্দ্র করে রথখোলা এলাকাজুড়ে বসেছে বর্ণাঢ্য মেলা। সেখানে সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিনোদনের নানা আয়োজনের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের শতাধিক দোকানে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ২০ দিন ধরে চলা এ মেলায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

সনাতন ধর্মীগাজীপুরগাজীপুর রথ মেলা

শেয়ার করুন: