শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার(১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​মেলা উদ্বোধনকালে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, "ভূমি সেবা মেলা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক  রহমান অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। মূলত ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ভূমি সেবা পায়, সংশ্লিষ্ট সবাইকে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভূমি মালিকদেরও সচেতন হতে হবে এবং নিয়মিত জমির খাজনা-খারিজ সঠিকভাবে পরিশোধ করতে হবে।"

​অনুষ্ঠানে উপস্থিত বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান মেলা আয়োজনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন:

আরও পড়ুন

প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধকে হত্যা, তিনজনের রিমান্ড মঞ্জুর

​"ভূমি সেবা এখন আর আগের মতো জটিল কিংবা সময়সাপেক্ষ বিষয় নয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় এনে দিয়েছি। সাধারণ মানুষকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে ধারণা দিতেই এই মেলার আয়োজন।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিম, সদর ইউএনও ওয়াজেদ আলী, সদর এসিল্যান্ড পলাশ কুমারসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​আয়োজকরা জানিয়েছেন, মেলায় মোট ৬ টি স্টল বসানো হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় স্টলগুলোতে সরাসরি ই-নামজারি, খতিয়ানের নকল সরবরাহ, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত পরামর্শসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা ও তথ্য দেওয়া হচ্ছে। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
                                                             
ভোরের আকাশ/এনউব

ভূমি সেবা

শেয়ার করুন: