শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানী

বিএনপির মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ ‎

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নবযোগদানকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। 

সোমবার (১৯ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান কবির। ‎সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হুমায়ন কবির, সাবেক সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মৎস্যদলের সাধারণ সম্পাদক মো. মামুন কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, দলের আদর্শকে আরও শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নবযোগদানকৃত জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ভোরের আকাশ/র.ই


 

বিএনপিরপিরোজপুরমো. আহসান কবির

শেয়ার করুন: