সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন

গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিবচর ৭১ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, জামায়াতে ইসলামের বায়তুল মাল সম্পাদক অলি উল্লাহ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো.শাহিন মিয়া, দৈনিক হুংকারের প্রতিনিধি মেহেরাব হোসেন, আমার বার্তার মাল্টিমিডিয়া ও লাল সবুজের দেশ প্রিন্ট প্রতিনিধি মোঃ রিয়াজ রহমান, দৈনিক ঘোষণার প্রতিনিধি সালমান রহমান, এস টিভি কামাল, গ্লোবাল টিভি’র এম এ কাইয়ুম, দৈনিক প্রভাতের হাসানাত আকাশ ও শিবচরের কর্মরত অন্যান্য সাংবাদিবৃন্দ।
আয়োজকরা জানান, গাজীপুরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/জাআ