শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নড়াইলে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়সহ জেলা ও উপজেলার সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: জুলফিকার আলী মন্ডল, অশোক কুন্ডু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাবেক যুগ্ন সম্পাদক মো: আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কৃষকদল নেতা মোস্তফা কামাল মোস্ত, মো: নবীর হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, যুবদলের জেলা সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান সানি, জাতীয়তাবাদী জিয়া মঞ্চের জেলা আহবায়ক শেখ মহিতুল ইসলাম রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বগুড়ায় বিএনপির ফ্রি চিকিৎসা সেবা

বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের কথা উল্লেখ করে প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ১৯৭৫ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক। বহুদলীয় গণতন্ত্র চালুর ফলে অনেক দল রাজনৈতিক কর্মকান্ড শুরু করার এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায়।

দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, দেশের ক্রান্তিকালে রাজনীতি ও রাষ্ট্রক্ষমতার হাল ধরেছিলেন জিয়াউর রহমান। এর আগে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, চরম নৈরাজ্য তৈরি হয়েছিল। তাঁর আমলের শান্তি ও আইনের শাসন ফিরিয়ে আনার দৃষ্টান্ত বিরল।

ভোরের আকাশ/এম

নড়াইল

শেয়ার করুন: