শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয়: রহমাতুল্লাহ

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয়: রহমাতুল্লাহ
এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয়: রহমাতুল্লাহ

এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। মঙ্গলবার (১০ জুন) বরিশাল সদর উপজেলার চরকরনজি হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, অতীতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো দেশের আবহাওয়ার ওপর ভিত্তি করে উপযোগী সময়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার পুর্বে পবিত্র মাহে রমজান ও শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনায় রাখা হয়েছে। কিন্ত আবহাওয়া ও রমজানের পরপরই এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দেয়া প্রজ্ঞাসুলভ হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গুরুত্বপুর্ণ বিষয়গুলো বিবেচনা বাদ দিয়ে জোর করে এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা কেন দেয়া হয়েছে তা বোধগম্য নয়। সবকিছু বিবেচনায় রেখেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এ সুযোগ থাকা সত্ত্বেও যদি নির্বাচনের তারিখ বিবেচনা করা না হয় তাহলে দেশবাসীর কাছে নির্বাচনের স্বদিচ্ছা নিয়ে অবিশ্বাস তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

রহমাতুল্লাহ বলেন, গত ১৭ বছর মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি লড়াই করেছে। ভোটের অধিকার নিশ্চিতে নির্বাচন শুধু প্রশাসনের ভুমিকার সাথে সম্পৃক্ত নয়, ভোটের আবহাওয়া ও নির্বাচনী প্রচারনাও গুরুত্বপূর্ণ দিক বহন করে। সুতরাং এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।

বিশিষ্ট সমাজসেবক হায়দার নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ছবির শিকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জল,  ইউনিয়ন বাস্তহারা কমিটির সদস্য সচিব রায়হান হোসেন, বিএনপি নেতা শহীদ আলম  খান, ফারুক জোমাদ্দার, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহবরিশালবিএনপি

শেয়ার করুন: