সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে দ্বিতীয় বর্ষে খুলনা গেজেট

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলার এক বছর পূর্ণ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক খুলনা গেজেট। ২০২০ সালের ১৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরুর পর ২০২৫ সালের ২৭ আগস্ট দৈনিক মুদ্রিত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে খুলনা গেজেট।
দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী খুলনা গেজেট কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খুলনা গেজেট পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার চর্চা করে আসছে খুলনা গেজেট। অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি খুলনাবাসীসহ এ অঞ্চলের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে খুলনা গেজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে পত্রিকাটি খুলনার গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তারা।
বক্তারা আরও বলেন, স্বল্প সময়ে খুলনা গেজেট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পাঠকের আস্থা অর্জন করেছে। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে মানুষের কথা, সমাজের কথা ও রাজনীতির কথা তুলে ধরে। সত্যনিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে খুলনা গেজেট মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে—এটাই তাদের প্রত্যাশা।
খুলনা গেজেটের সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রবীণ শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা ওয়াসার ডিএমডি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, খুলনা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক ও পরিবেশবিষয়ক গবেষক গৌরাঙ্গ নন্দী, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি নিজামুর রহমান লালু, মহাসচিব হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবদুল কাদের খান, কেডিএস চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক হাসান আহমেদ মোল্ল্যা, নগর ইসলামী আন্দোলনের সহসভাপতি শেখ নাসির উদ্দীন, নগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, মিজানুর রহমান বাবু, বিএনপি নেতা সামসুজ্জামান চঞ্চল ও রবিউল ইসলাম রবি।
এ ছাড়া উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের মোল্যা মারুফ রশিদ, মনিরুজ্জামান রহীম, অধ্যাপক আবুল বাশার, শ্রমিক নেতা খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, নগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুর রশীদ, সাংবাদিক রাশিদুল ইসলাম, এএইচএম শামীমুজ্জামান, আবুল হাসান হিমালয়, পারভেজ মোহাম্মদ, বিমল সাহা, আব্দুল্লাহ এম রুবেল, জামায়াত নেতা জিএম আব্দুল গফুর, নাইমুল ইসলাম নাইম, সাংবাদিক খায়রুল আলম, হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসেন সজল, ফকির শহিদুল ইসলাম, জিএম রাসেল হোসেন, নুরুল আমিন, তানজীম আহমেদ, রাজু হাওলাদার, এম এ সাদী, খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খাইয়রুল আলম তালুকদার, সহসভাপতি আঃ বারেক মৃধা, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু ও সদস্য শাকিল আক্তার চুন্নু প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা গেজেটের বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সিনিয়র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সহসম্পাদক মাহবুবুর রহমান ও আনিস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম, একরামুল হোসেন লিপু, আয়শা আক্তার জ্যোতি, বিএম শহিদুল ইসলাম, হিরামন সাগর, আল মামুন, সুব্রত ফৌজদার, ম্যানেজার আওয়াল শেখ, দেবাশীষ কুমার দে, নূর মোহাম্মদ নবাব, এআর শাওন, নূরহানুল ইসলাম রাতুল, শরিফুল ইসলাম শাওন, মৃদুল শেখ ও মো. আহাদ মোল্লাসহ খুলনা গেজেট পরিবারের সদস্যরা।
ভোরের আকাশ/সু.পা