শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজার টেকনাফের শাপলাপুর বাজার থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড এবং সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মো. সাইফুল ইসলামকে (৩০)গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও মাদক নির্মূলে বাহিনীটি বিশেষ তৎপরতা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মামলার দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের ধরতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামকে অবশেষে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে। তার পিতা হাফেজ নুরুল ইসলাম ও মাতা ফরিদা ইয়াসমিন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভোরের আকাশ/এসএইচ

টেকনাফগ্রেফতার

শেয়ার করুন: