শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাইম কে ৩ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সোনারগাাঁ আর্মি ক্যাম্পের সদস্যরা এবং আড়াইহাজার থানা পুলিশের এস আই ফরিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দলের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার ও ওই সমস্ত দ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের নিয়ন্ত্রণে থাকা দুটি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড রাইফেলের অমোনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩ টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, ১০৫ পিস ইয়াবা, এলকোহল, নগদ ১৬ লাখ ৯০ হাজার এবং ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার ধন্দী ভিটি কামালদী এলাকার মৃত শহিদুল হকের ছেলে মাদক সম্রাট নাইম (৩৮), তার স্ত্রী রুনা আক্তার (৩৫), সুমন (৩০), মতিনের ছেলে সুমন এবং প্রভাকরদী এলাকারআরজু ভূঁইয়ার পুত্র রুবেল ভূঁইয়া (৩৩)। তাদেরকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ক্যাপপেন তৌফিক রোববার দুপুরে আড়াইহাজার থানায় ব্রিফিং প্রদান করেন। এ সময় ক্যাপটেন নিলয়, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী রহমান ও আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.ব
 

আড়াইহাজারযৌথবাহিনীর অভিযানগ্রেফতার

শেয়ার করুন: